
আমরা ICONIC Engineering Limited আমাদের প্রতিষ্ঠানের জন্য একজন অত্যন্ত চটপটে, মার্জিত ও দায়িত্বশীল ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ খুঁজছি। আপনি যদি সাবলীল যোগাযোগে পারদর্শী হন এবং গ্রাহক সেবায় ক্যারিয়ার গড়তে আগ্রহী হন, তবে এই দায়িত্ব আপনার জন্য।
দায়িত্বসমূহ:
প্রতিষ্ঠানের ফ্রন্ট ডেস্কে আগত অতিথি ও ক্লায়েন্টদের হাসিমুখে অভ্যর্থনা জানানো এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করা।
হটলাইন নম্বর, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও সকল সামাজিক যোগাযোগ মাধ্যমের (Facebook, Instagram, linkedIn ইত্যাদির) মেসেজ ও গ্রাহকদের কল দক্ষতার সাথে পরিচালনা করা, প্রাথমিক তথ্যাবলি তাদের সরবরাহ করা এবং তাদের প্রয়োজনীয়তা বুঝে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারের কাছে তথ্যাবলি সরবরাহ করা।
ক্লায়েন্ট বা গ্রাহকদের সাথে সর্বদা অত্যন্ত বিনয়ী, পেশাদার ও স্মার্ট উপায়ে কথা বলা এবং তাদের সমস্যা বা প্রশ্নের সমাধান করা।
অফিসের দৈনিক ফোন কল, মেসেজ, ইমেইল এবং অন্যান্য দাপ্তরিক যোগাযোগ রেকর্ড রাখা।
যোগ্যতা ও প্রয়োজনীয় দক্ষতা:
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক / ডিপ্লোমা ডিগ্রি (যেকোনো ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে)।
ভাষাগত দক্ষতা: বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় চমৎকার ও সাবলীল বাচনভঙ্গি (Well-spoken)।
অন্যান্য দক্ষতা: অত্যন্ত স্মার্ট, মার্জিত ব্যক্তিত্ব এবং চমৎকার আন্তঃব্যক্তিগত যোগাযোগের (Interpersonal Skills) ক্ষমতা।
কম্পিউটার চালনায় দক্ষতা (MS Office, Google Workspace, Email, Social Media Dashboard)।
কর্মস্থল ও কাজের সময়: ICONIC Engineering Limited
কর্মস্থল: বিসিক ইলেকট্রনিক্স কমপ্লেক্স, মিরপুর ১১ বাস স্ট্যান্ড, ৬ষ্ঠ তলা, ইন্ডাস্ট্রিয়াল প্লট ১/১, মেইন রোড ৩, সেকশন ৭, মিরপুর, ঢাকা।
কর্মঘন্টা: সকাল ৯:০০ - সন্ধ্যা ৬:০০ (মাসে ৬ দিন বন্ধ, শুক্রবার + ১ম ও ৩য় শনিবার )
বেতন ও সুযোগ-সুবিধা:
বেতন: আলোচনা সাপেক্ষ (যোগ্যতা অনুযায়ী আকর্ষনীয় বেতন প্রাপ্ত হবেন)।
প্রতিষ্ঠান থেকে দুপুরের খাবার এর ব্যবস্থা রয়েছে। থাকছে কফির ব্যবস্থা।
উৎসব বোনাস ও অন্যান্য সুবিধা কোম্পানির নীতিমালা অনুযায়ী।